বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আসছে শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহের শুরুতে

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৬ পিএম, ২০২১-১২-১৩

আসছে শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহের শুরুতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও একদিনের ব্যবধানে তা আবার ১০ ডিগ্রি ছাড়িয়েছে। রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়াবিদরা ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পূর্বাভাস দিলেও তা কিছুটা বিলম্বিত হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এই কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি।

সোমবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বেড়ে গেছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি থেকে বেড়ে ১০ দশমিক ১ ডিগ্রি হয়েছে। রংপুর অঞ্চল বাদ দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ।

রিটেলেড নিউজ

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়...বিস্তারিত


সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

শফকত সাদিয়া আহমেদ : সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্...বিস্তারিত


রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আমাদের বাংলা ডেস্ক : : রাতের মধ্যে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হা...বিস্তারিত


হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও ...বিস্তারিত


শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ফের শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা দেখা দি...বিস্তারিত


১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর